খেলা

জাতীয় ক্রিকেট লিগের ষোলোতম আসর শুরু

জাতীয় ক্রিকেট লিগ
জাতীয় ক্রিকেট লিগ

আজ থেকে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের ষোলোতম আসর। খেলা চলছে ৪টি ভেন্যুতে। প্রথম দিন শেষ লিড নিয়েছে রংপুর, ঢাকা ও খুলনা বিভাগ। আর ঢাকা মেট্রোর সঙ্গে পিঁছিয়ে থেকে দিন শেষ করেছে রাজশাহী বিভাগ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, চট্টগ্রাম বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে, নাঈম ইসলামের ১০৭ রানে ভর করে, ৮ উইকেটে ২১৮ রান নিয়ে দিন শেষ করে রংপুর বিভাগ।

আরেক ম্যাচে মিরপুরে, ঢাকার বিপক্ষে ১৩৯ রানে গুটিয়ে যায় বরিশালের প্রথম ইনিংস। জবাবে বিনা উইকেটে ১৮০ রান নিয়ে দিন শেষ করে ঢাকা।

এদিকে, সাভারের বিকেএসপির ৩ নাম্বার গ্রাউন্ডে, রাজশাহীর বিপক্ষে, ৩০২ রানে শেষ হয় ঢাকা মেট্রোর প্রথম ইনিংস। জবাবে বিনা উইকেটে ৮ রান নিয়ে দিন শেষ করেছে রাজশাহী।

আর বিকেএসপি দুই নম্বার মাঠে, সিলেটের সঙ্গে ৪ উইকেটে ২৮০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে খুলনা বিভাগ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ