ইংলিশ এফ এ কাপে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে ব্রাইটন এন্ড হোভ আলবিওনকে হারিয়েছে আর্সেনাল।
ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। প্রায় এক বছরেরও বেশি সময় পর গানরাদের হয়ে লক্ষ্যভেদ করেন থিও ওয়ালকট। ২৪ মিনিটে গোল করেন জার্মান সুপারস্টার মেসুত ওজিল।
৫০ মিনিটে ক্রিস ও'গ্র্যাডের গোলে স্কোরলাইন ২-১ করে স্বাগতিকরা। ৫৯ মিনিটে আর্সেনালের চেক মিডফিল্ডার টমাস রসিচকি দুর্দান্ত ভলিতে প্রতিপক্ষের জালে বল পাঠান।
তবে ৭৬ মিনিটে ব্রাইটনের ফুটবলার স্যাম বেলডকের গোলে ম্যাচে চলে আসে উত্তেজনা। শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি । ৩-২ গোলের জয় নিয়ে, পঞ্চম রাউন্ড নিশ্চিত হয় গানারদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: