খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা উঠছে ২৯ জানুয়ারি

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

সিলেট জেলা স্টেডিয়ামে ২৯ জানুয়ারি বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের।

মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছানোর পরই সিলেটের উদ্দেশে রওনা দেয় মালয়েশিয়া দল। পরে বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম ঘুরে দেখেছে তারা।

মালয়েশিয়া অধিনায়ক নাজিরিল নাইম বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তবে আমরা জয়ের জন্যই খেলবো। আমাদের লক্ষ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া।’

মালয়েশিয়া কোচ রাজীপ ইসমাইল বলেন, ‘স্বাগতিক হিসেবে নিশ্চই বাংলাদেশ কিছু সুবিধা পাবে। তবে আমরা চাপমুক্ত হয়ে খেলে বাংলাদেশকে হারাতে চাই।’

এদিকে, টুর্নামেন্টকে সামনে রেখে আগে থেকেই সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

প্রথম সেমিফাইনালসহ মোট ৪টি ম্যাচ হবে সিলেটে। টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা ক্রীড়া পরিষদ।

বুধবার বাংলাদেশে আসার কথা রয়েছে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ