ক্যাপিটাল ওয়ান কাপে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। দুই লেগ মিলিয়ে ২-১ অ্যাগ্রিগেটে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ব্লুজরা।
লিভারপুলের মাঠে ১-১ এ ড্র করায় নিজেদের মাঠে এগিয়ে ছিল ব্লুজরাই। আবার এর আগে পাঁচবারের দেখায় চেলসিকে হারাতে পারেনি লিভারপুল। কিন্তু তাতে অল রেডদের মধ্যে ছিলনা গা ছাড়া ভাব। চেলসির আক্রমণের জবাব তারাও দিয়েছে দাপটের সঙ্গেই।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে আরও জমে ওঠে ম্যাচ। দুইদলই করেছে একর পর এক আক্রমণ। অতিরিক্ত সময়ে ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে লিভারপুলকে হারিয়েই মাঠ ছাড়ে চেলসি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: