অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে সেমিফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা ও একাতারিনা মাকারোভা। তবে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন চেক তারকা টমাস বার্ডিচ।
বার্ডিচের সঙ্গে প্রথম দুই সেট নাদাল হেরে যান ৬-২, ৬-০ গেমে। শেষ সেটে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন নাদাল। তবে টাইব্রেকে গড়ানো সেটে, শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার।
অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার নিক কিরিয়াসকে ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। নারী এককে কোয়ার্টার ফাইনালে কানাডার বুচার্ড ইউজিনিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে, অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারের পথে বা বাড়ান মারিয়া শারাপোভা।
কোয়ার্টার ফাইনালে তৃতীয় বাছাই সিমোনা হালেপকে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন একাতারিনা মাকারোভা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: