খেলা

অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারালো বার্সা

বার্সা
বার্সা

কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে পা রাখলো বার্সা।

ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে, ম্যাচের ৪০ সেকেন্ডেই লিড নেয় অ্যাটলেটিকো। স্কোরশিটে নাম লেখান ফার্নান্দো তোরেস। তবে ম্যাচে ফিরতে দেরি করেনি বার্সা। নেইমারের গোলে সমতায় ফেরে তারা। ৩০ মিনিটে আবারো এগিয়ে যায় অ্যাটলেটিকো।

ফাউলের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে গোল আদায় করেন রাউল গার্সিয়া। অবশ্য সেই লিডও ধরে রাখতে পারেনি তারা। আট মিনিট পরেই মিরান্ডার আত্মঘাতি গোলে, ম্যাচে সমতা আনে কাতালানরা।

ম্যাচের ৪১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে বল আর জালে জড়ালে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শীষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ