খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসর শুরু হচ্ছে আজ

বঙ্গবন্ধু গোল্ডকাপ
বঙ্গবন্ধু গোল্ডকাপ

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসর। বৃহস্পতিবার বিকাল ৫ টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।

২০১৫ সালের পর প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ তাই প্রত্যাশাও একটু বেশি সবার। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য বছরের শুরু থেকেই প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন ম্যাচে খেলে বাংলাদেশ। তবে আবাহনীর কাছে ২-০ গোলে হারে জাতীয় দল। শেখ জামালের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিতে, আত্মিবিশ্বাস ফিরে পায় মামুনুল বাহিনী।

মালয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩-৩-৪ ফরম্যাটে খেলাতে পারেন বাংলাদেশের কোচ। ডিফেন্সে প্রতিপক্ষকে রুখে দিতে প্রস্তুত আছেন শেখ জামালের নাসির উদ্দিন চৌধুরী, ইয়ামিন, ইয়াসিন খান। আর মিডফিল্ডের দায়িত্ব বর্তাতে পারে শেখ জামালের খেলোয়াড় সোহেল রানা কিংবা মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম, মোহামেডানের খেলোয়াড় হেমন্ত ভিনসেন্টের কাঁধে।

আক্রমনভাগে তকলিসের সঙ্গে জুটি গড়ার কথা রয়েছে জাহিদ হোসেন ও জাহিদ হাসান এমিলির। আর উইঙ্গারে শাখাওয়াত রনির সঙ্গী হিসেবে থাকতে পারেন মিথুন চৌধুরী।

সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের অধিনায়ক বললেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

এদিকে, ২০১২ সালের প্রীতি ম্যাচে নিজ মাঠে, বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো মালয়েশিয়া। ফিফা র্যা ঙ্কিংয়েও তারা অনেকটাই এগিয়ে। স্বাগতিকদের অবস্থান যেখানে ১৬৫, সেখানে মালয়েশিয়া রয়েছে ১৫৪ নম্বরে।

এএফসি পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে আট ধাপ এগিয়ে, ২৮ নম্বরে রয়েছে তারা। বছরের প্রথম ম্যাচও তাই জিততে চায় মালয়েশিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ