উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশন শুরু করল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। ২৭ মিনিটে গোলের খুব কাছ থেকে ফিরতে হয় মালয়েশিয়াকে। সেট পিস থেকে অ্যাডাম নরের শট গোলবারে লেগে ফিরে আসলে এযাত্রায় রক্ষা পায় বাংলাদেশ।
বিরতির আগে লিড নেয়ার সুযোগ পায় স্বাগতিকরা। তবে ফরোয়ার্ডদের ব্যার্থতায় গোলবঞ্চিত হয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্খিত গোল আদায় করে নেয় মালয়েশিয়া।
ডি বক্সের বাহির থেকে মোহাম্মদ সাফওয়ানের শট গোলরক্ষের মাথার উপর দিয়ে জালে জড়ায়। বাকি সময়ে বেশ কবার আক্রমনে গেলেও, সমতায় ফিরতে পারেনি মামুনুল-এমিলিরা।
নির্ধারিত সময় শেষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: