খেলা

ভারতকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

ত্রিদেশীয় সিরিজ
ত্রিদেশীয় সিরিজ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার দেয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ১৯ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় ইংলিশরা।

পার্থে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার আজিঙ্কিয়া রাহানে ও শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে ভালোই শুরু করে ভারত। রাহানে ৭৩ ও ধাওয়ান করেন ৩৮ রান। তবে এ দুই ব্যাটসম্যান ছাড়া ভালো করতে পারেনি অন্যরা।

শেষ দিকে টেইল এন্ডার মোহাম্মদ শামির ১৮ বলে ২৫ রানে, ৪৮ ওভার ১ বলে ২০০ রান করে টিম ইন্ডিয়া। ২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ৬৬ রানে গুরুত্বপূর্ণ ৫টি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড।

তবে জেমস টেইলর ও জস বাটলারের ১২৫ রানের জুটিতে হার এড়ায় ইংলিশরা। টেইলর ৮২ ও ৬৭ রান করেন বাটলার।

এদিকে, রোববার পার্থে সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ইংল্যান্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ