ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস।
মেলবোর্নে নারী এককের ফাইনালে মারিয়া শারাপোভাকে প্রথম সেটে ৬-৩ গেমে হারানোর পর, ৭-৬ গেমে শেষ হওয়ায় দ্বিতীয় সেটটি গড়ায় টাইব্রেকে। সেটি ৭-৫ এ জিতে ক্যারিয়ারের ১৯ তম গ্র্যান্ডস্ল্যাম ঘরে তোলেন সেরেনা।
সেরেনার কাছে টানা ১৬ বারের মতো হার মানলেন শারাপোভা। শুধু পরিসংখ্যান নয় পারফরমেন্সেও যে এগিয়ে আছেন, কোর্টে তাঁর প্রমাণও দেখালেন সেরেনা। মেলবোর্ন পার্কে প্রথম সেটটি ৬-৩ গেমে জেতেন পাঁচবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী সেরেনা।
দ্বিতীয় সেটটি অবশ্য টাইব্রেকে নিয়ে যান ২০০৮ সালের চ্যাম্পিয়ন শারাপোভা। তবে ৭-৬ গেমে শেষ হওয়া সেটটি, ৭-৫ এ জিতে শেষ হাসি হাসেন সেরেনা।
এ জয়ে মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টকে টপকে ১৯ টি গ্র্যান্ডস্ল্যাম ঝুলিতে পুরলেন র্যাং কিংয়ের এক নম্বর তারকা।