খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি ১-১ ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই সুপার পাওয়ার চেলসি ও ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয় পেয়েছে জায়ান্ট লিভারপুলও। ওয়েস্ট হ্যামকে ২-০ তে হারিয়েছে তারা।

স্ট্যামফোর্ড ব্রিজে দুই টেবিল টপারের লড়াইয়ে দুদলকেই ভাগাভাগি করতে হয়েছে পয়েন্ট। ডিয়েগো কস্তার সাসপেনশনে স্ট্রাইকারের দায়িত্ব পাওয়া লোয়িক রেমাই ব্লুজদের এগিয়ে দেন ৪২ মিনিটে। তবে বেশিক্ষণ ছিলনা চেলসির লিড। ৪৫ মিনিটে চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়ার ভুলে ম্যানসিটিকে সমতায় ফেরান ডেভিড সিলভা।

ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটিকে হারিয়ে দারুণ প্রতিশোধ নিয়েছে লুইস ভ্যান গলের রেড ডেভিলরা। রবিন ভ্যান পার্সি ও রাদামেল ফ্যালকাও গোল পেয়েছেন ম্যাচে।

এ লেস্টার সিটির বিপক্ষেই মৌসুমের শুরুতে ৫-৩ গোলে হেরেছিল ম্যানইউ। এদিকে ইনজুরি থেকে দীর্ঘদিন পর ফিরেই গোলের দেখা পেয়েছেন লিভারপুল স্ট্রাইকার রাহিম স্টার্লিং। ৫১ মিনিটে তার গোলে ও ৮০ মিনিটে ড্যানিয়েল স্টারিজের লক্ষ্যভেদে ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ