খেলা

সাকিবই সেরা

সাকিব
সাকিব

আবারো আইসিসির অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে তিন ফরম্যাট ক্রিকেটেই শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান।

টেস্ট ও টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে আগে থেকেই আছেন এক নম্বরে, সোমবার শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাছ থেকে পূণরুদ্ধার করেছেন ওয়ানডে অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ের শীর্ষ স্থানটিও।

তিন ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার হয়ে আগেই ইতিহাস গড়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব।

এর আগে একই সময়ে তিন র্যা ঙ্কিংয়ে সেরা হতে পারেননি আর কোনো অলরাউন্ডার। কিন্তু ওই বিরল কৃতিত্ব অর্জনের ১০ দিনের মাথায় সাকিবকে ছাড়িয়ে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার হয়ে যান ম্যাথিউস।

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-ভারত-শ্রীলঙ্কা সিরিজ শেষে প্রকাশিত নতুন র্যা ঙ্কিংয়ে আবারও ম্যাথিউসকে টপকে গেছেন সাকিব। নিউজিল্যান্ড সিরিজের ভালো পারফরমেন্স করতে না পারায় ম্যাথিউস স্থানচ্যুত হয়েছেন।

সূত্র: আইসিসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ