হেমন্ত ভিনসেন্টের একমাত্র গোলে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে মামুনুল-এমিলিরা।
সোমবারবঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কা রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ ফরোয়ার্ডরা।
ম্যাচের ৪০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পান স্বাগতিকরা। ডি বক্সের বাহির থেকে হেমন্ত ভিনসেন্টের দূর্দান্ত গোলে লিড নেয় লোডউইক ডি ক্রুইফের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলরক্ষকের ভুলে স্পটকিক পেয়ে যায় লঙ্কানরা। কিন্তু গোলরক্ষক দৃঢ়তার সঙ্গে রুখে দেন শ্রীলঙ্কার শট। বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: