খেলা

কথা রাখলেন মামুনুল বাহিনী

বঙ্গবন্ধু গোল্ড কাপ
বঙ্গবন্ধু গোল্ড কাপ

হেমন্ত ভিনসেন্টের একমাত্র গোলে বঙ্গবন্ধু গোল্ড কাপের শেষ চারে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। কথা রাখলেন মামুনুলরা। দলকে নিয়ে গেলেন সেমিফাইনালে। "এ" গ্রুপ থেকে রানার আপ হিসেবে, মালয়েশিয়ার সঙ্গি হয়ে পরের পর্বে পা দিল স্বাগতিকরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেমিফাইনাল নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ।

শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে জাহিদ এমিলিরা। তবে প্রতিপক্ষের রক্ষন ভেঙ্গেও যথাযথ ফিনিসিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ।

খেলার ৪০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি বক্সের সামনে থেকে পাওয়ার শটে লঙ্কানদের জালে বল পাঠান শেখ রাসেল তারকা হেমন্ত ভিনসেন্ট।

দ্বিতীয়ার্ধেও লঙ্কান রক্ষনে একের পর এক আক্রমন চালায় বাংলাদেশ। কিন্তু হেমন্ত ভিনসেন্টের শট রুখে দেন শ্রীলঙ্কা গোলরক্ষক।

বাংলাদেশ রক্ষনে আক্রমনে যাওয়া লঙ্কান ফরোয়ার্ডকে বাজে ট্যাকেল করে বসেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল। তবে সোহেলই রোসানের পেনাল্টি শট রুখে দিয়ে নায়ক হয়ে যান।

বাকি সময়ে জাহিদ এমিলিরা বেশ কিছু আক্রমনে গেলেও কাঙ্খিত গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লোডউইক ডি ক্রুইফের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ