মিরপুর শহীদ সোহরাওয়ার্দী উডেন ফ্লোর স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয়েছে করপোরেট ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট। ৩২টি দল অংশ নিচ্ছে এবারের আসরে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ৩ তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, আতাহার আলী খান ও আকরাম খানের সংগঠন 'থ্রি ক্রিকসের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে।
দ্বিতীয় রাউন্ড থেকে খেলা হবে নকআউট পদ্ধতিতে। ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।
প্রতিযোগিতার বিজয়ী দল ৫ লাখ ও রানার্স আপ দল পাবে ২ লাখ টাকা পুরস্কার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: