এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজ মাঠে ক্যামব্রিজ ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রেডডেভিলরা।
ওল্ডট্রাফোর্ডে শুরু থেকেই দুর্বল ক্যামব্রিজ ইউনাইটেডের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ২৫ মিনিটেই হুয়ান মাতার গোলে লিড নেয় ম্যান ইউ। সাত মিনিট পরেই মার্কো রোহোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান ইউ।
ব্যবধান কমানোর চেস্টা চালায় ক্যামব্রিজও তবে রেড ডেভিল ডিফেন্ডাররা বাধা দেয় তাদের। উল্টো ম্যাচের ৭৪ মিনিটে, জেমস উইলসনের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস ভ্যান গালের শিষ্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: