খেলা

দাঙ্গা-হাঙ্গামার মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত করলো ঘানা

ঘানা
ঘানা

আফ্রিকান নেশন্স কাপে দাঙ্গা-হাঙ্গামার মধ্য দিয়ে শেষ হয়েছে ঘানা ও ইকুয়াটোরিয়াল গিনির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। যে ম্যাচে স্বাগতিক ইকুয়াটোরিয়াল গিনিকে ৩-০ গোলে হারিয়েছে ঘানা। রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট।

স্বাগতিকদের মাঠে ৪২ মিনিটে জর্ডান আইয়ুর গোলে লিড নেয় ঘানা। বিরতিতে যাবার আগে আবারও গোল হজম করতে হয় ইকুয়াটোরিয়াল গিনিকে। ২-০ গোলে পিছিয়ে পড়ে গিনি। আর সেটাই যেন মেনে নিতে পারেনি স্বাগতিক দর্শকরা। সফরকারী দল ও সমর্থকদের ওপর চড়াও হয় তারা।

গিনির দর্শকদের আক্রোশ থেকে ঘানার ফুটবলার ও সমর্থকদের বাঁচাতে এরপর দাঙ্গা দমনকারী পুলিশ নামাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে খেলা।

এরপর আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে স্বাগতিকদের জালে আরও একবার বল পাঠান আইয়ু। ৩-০ গোলে ইকুয়াটোরিয়াল গিনিকে হারানোয় ফাইনাল নিশ্চিত হয় ঘানার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ