খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ: ফাইনালে উঠলো বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে, নাসির চৌধুরীর একমাত্র গোলে, ফাইনালে পৌছে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে, ফেভারিট থাইল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালিয়ে, অবশেষে সেট পিস থেকে গোল আদায় করে নেয় বাংলাদেশ। অধিনায়ক মামুনুল ইসলামের কর্ণার থেকে গোল করে, দলকে কাঙ্খিত লিড এনে দেন নাসির চৌধুরী।

দ্বিতীয়ার্ধে, আর কোনো গোল না হলে, একমাত্র গোলের জয় নিয়ে, স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় লোডউইক ডি ক্রুইফের শিষ্যরা। রোববার, বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ