বাংলাদেশি স্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশনে কোনো খুঁত নেই— আইসিসির তরফ থেকে বৈধতার ছাড়পত্র পেয়েছেন তিনি।
ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেও বাধা থাকল না সোহাগ গাজীর। গাজীর পাশাপাশি বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলও।
তবে বৈধতা পেলেও ভবিষ্যতে সন্দেহজনক বোলিং অ্যাকশন দেখা গেলে, গাজী ও আজমলের বিরুদ্ধে আবারও ব্যবস্থা নিতে পারবেন আম্পায়াররা।
শনিবার আইসিসি এক বিবৃতিতে জানায়, এ দুই স্পিনারেরই বোলিং এর সময় কনুই ১৫ ডিগ্রির ভেতরে থাকে।
এ নিয়ম মেনে বোলিং করায় তারা মুক্তি পেলেন আইসিসিরর নিষেধাজ্ঞা থেকে।
গত বছরের ২৫ আগস্ট ও ১৬ সেপ্টেম্বর এ দুজন বোলিং অ্যাকশনের প্রাথমিক পরীক্ষা দেন। সে পরীক্ষায় উতরাতে না পারায় আবারও এ বছরের ২৪ জানুয়ারিতে চেন্নাইয়তে আরও একবার পরীক্ষা দিতে হয় এ দুই বোলারকে।
গতবছরে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে আজমল ও গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সোহাগ গাজী অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন।