ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে চেলসি। তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে পারেনি ম্যানচেস্টার সিটি। ১-১ গোলে ড্র করেছে তারা হালসিটির সঙ্গে। কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়ে শীর্ষ চারেই রয়েছে সাউদাম্পটন। আর আর্সেনাল ২-১ গোলে হেরে গেছে টটেনহামের কাছে।
অ্যাওয়ে ম্যাচে এডিন হ্যাজার্ড শুরুতেই লিড এনে দেয় চেলসিকে। তবে জোরস ওকোরের গোলে ৪৮ মিনিটে সমতায় ফেরে অ্যাস্টন ভিলা। দ্বিতীয়ার্ধে ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে, স্বস্তির জয় আর পুরো তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করে ব্লুজরা।
এদিকে ম্যানচেস্টার সিটি, ৩৫ মিনিটে পিছিয়ে পড়ে হালসিটির বিপক্ষে। সিটিজেনদের হার যখন প্রায় নিশ্চিত তখনই ম্যাচ বাঁচিয়ে দেন জেমস মিলনার। ৯০ মিনিটে তার গোলে হার এড়ায় ম্যানসিটি।
স্কাই ব্লুরা হার এড়ালেও ম্যাচ বাঁচাতে পারেনি আর্সেনাল। স্পার্স ফরোয়ার্ড হ্যারি কেনের জোড়া গোলের ধাক্কায় উড়ে গেছে গানাররা।