শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গের বেদনায় ড়ুবলো বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে ০-২ গোলে পিছিয়ে পরেও সমতা এনে শেষ হাসি হাসতে পারলো টাইগাররা। আশা জাগিয়েও মালয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেল স্বাগতিকরা।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ হলেও ম্যাচের ৩১ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দুর্দান্ত এক ফ্রি কিক থেকে দলকে লিড এনে দেন মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুমারান। ২-০ গোলে শেষ হয় প্রধমার্ধ।
বিরতি থেকে ফিরেই ম্যাচে ফেরে বাংলাদেশ। ৪৮ মিনিটে ব্যবধান কমান এমিলি। ৫ মিনিট পরেই ম্যাচে সমতা আনেন ইয়াসিন। মামুনুলের কর্নার থেকে হেডে জালে বল জড়ান তিনি।
শেষে কয়েক মিনিট আগে ম্যাচের অতিরিক্ত সময়ে ফাইজাদের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: