খেলা

বিলবাওয়ের বিপক্ষে বড় জয় জায়ান্ট বার্সেলোনার

জায়ান্ট বার্সেলোনা
জায়ান্ট বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায়, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। এর ফলে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান একে নিয়ে আসলো বার্সেলোনা।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে, ম্যাচের ১৫ মিনিটে, লিওনেল মেসির ফ্রিকিক এগিয়ে নেয় বার্সেলোনাকে। ২৬ মিনিটে, ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

বিরতির পর, স্পেনের মিডফিল্ডার মিকেল রিকোর গোলে ব্যবধান কমায় অ্যাথলেটিক বিলবাও। তবে, তিন মিনিট পরেই স্বাগতিকদের আত্মঘাতী গোলে স্কোরলাইন ৩-১ হয়ে যায়।

এরপর ৬৪ ও ৮৬ মিনিটে, নেইমার ও পেদ্রো রদ্রিগেজের গোলে, বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার। শেষ পর্যন্ত, অ্যাথলেটিক বিলবাওকে ৫-২ গোলে হারিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

২২ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট বার্সেলোনার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ