খেলা

আবারো নতুন চুক্তি করলো ক্রুইফ

ক্রুইফ
ক্রুইফ

বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের আসর স্বার্থক হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে'র সভাপতি কাজী সালাউদ্দিন। সেইসঙ্গে প্রতি বছর এই টুর্ণামেন্ট আয়োজনের আশ্বাসও দিলেন তিনি। সোমবার বাফুফে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

টুর্ণামেন্টে বাংলাদেশ দলের পারফর্মেন্স দেখে ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফের সঙ্গে আবারো নতুন চুক্তি করলো বাফুফে। তবে দীর্ঘ মেয়াদী নয়, মার্চে এএফসি অনুর্ধ্ব-২৩ বাছাইপর্বের জন্য তার সঙ্গে এক মাসের চুক্তি করেছে ফেডারেশন।

এ চুক্তিতে রাজি হয়ে কোচ বলেন, বাংলাদেশের প্রতি তার বিশেষ দূর্বলতা রয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসরের ফাইনালে মালয়েশিয়ার কাছে, ৩-২ গোলের হার মানতে হয় স্বাগতিক বাংলাদেশকে। আশা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে ওঠেনি মামুনুলরা।

দীর্ঘ ১৬ বছর পর এ আয়োজন আবারো নতুনভাবে জাগিয়ে তুলেছে দেশের ফুটবলকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মনে করেন, এর মধ্য দিয়ে দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ হয়েছে।

চুক্তি অনুযায়ি বঙ্গবন্ধু গোল্ডকাপই শেষ অ্যাসাইনমেন্ট ছিলো জাতীয় দলের কোচ লোডউইক ডি ক্রুইফের। আজ শেষবারের মতো বাফুফে সভাপতির সঙ্গে দেখা করতে আসেন তিনি। এরপরই পাল্টে যায় চিত্র। টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফর্মেন্স দেখে তাকে দলের কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নেয় বাফুফে।

এই সিদ্ধান্তে মোটেও বিব্রত নয় প্রধান কোচ। তিনি বলেন, কোন শর্ত ছাড়াই তিনি রাজি হয়েছেন এ প্রস্তাবে।

টুর্নামেন্ট শেষ হওয়ায় এক সপ্তাহের ছুটিতে মঙ্গলবার ঢাকা ছাড়বেন ক্রুইফ। পরে এএফসি বাছাইপর্বের দু'সপ্তাহ আগে আবারো দল নিয়ে মাঠে নেমে পড়ার কথা রয়েছে এই ডাচ কোচের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ