অস্ট্রেলিয়ার সিডনিতে ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভাল বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আইরিশদের হারিয়ে ফুরফুরে মেজাজে বিশ্বকাপ শুরু করতে চায় টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ফিফটি করেছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ। তবে ফিফটিকে সেঞ্চুরিতে টেনে নিতে পারেননি দুজনের কেউই। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সৌম্য সরকাররা। দ্রুতই ফর্মে ফিরতে হবে তাদেরকে। সফল ছিলেন পেসাররা।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ ২টি ও রুবেল হোসেন ১টি করে উইকেট নিয়েছেন।
এদিকে, নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে আয়ারল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: