জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠলো একাদশ বিশ্বকাপের আসরের। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আতশবাজির উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে একাদশ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। মেলবোর্নের সিডনি মেয়ার মিউজিক বলে শুরু হয় উদ্বোধনী পর্ব।
দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আলাদা আলাদাভাবে আয়োজন করছে এ উদ্বোধনী অনুষ্ঠানের। একই সময়ে উদ্বোধনী অনুষ্ঠান চলছে বিশ্বকাপের সহআয়োজক নিউজিল্যান্ডেও। নিউজিল্যান্ডের মাটিতে এ অনুষ্ঠান চলছে ক্রাইস্টচার্চে হেগলে ওভালে।
প্রস্তুতি ম্যাচ শেষ করেই মেলবোর্নে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মেলবোর্নের উদযাপনকে আলোকিত করেছেন ক্রিকেটের কিংবদন্তিরা। বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়রাও আছেন সেখানে। আর গানে-ছন্দে-সুরে স্টেডিয়াম মাতাচ্ছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত সঙ্গীত তারকা জেসিকা মাউবয়। সঙ্গে রয়েছেন তিনা অ্যারেনা, ড্যারিল ও নাথানেইল ব্রেথওয়েট।
ব্যাট-বলের লড়াই মাঠে গড়াবে আগামী শনিবার। তার আগে জমকালো উদ্বোধন হয়ে যাচ্ছে।