খেলা

প্রথম হাসিতেই কিউইদের বাজিমাত

 প্রথম হাসিতেই কিউইদের বাজিমাত
প্রথম হাসিতেই কিউইদের বাজিমাত

মাত্র কয়েক দিন আগেই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড- শ্রীলঙ্কা এ দুই দল। দুই দলের প্রতিটি খেলোয়াড়ই যেন একে অন্যকে দারুণভাবে চেনে ও জানে। তাতে কি খেলা তো খেলা-সব খেলারই হার জিত থাকবে। তবে চেনা-জানার ব্যাপারটায় যে শ্রীলঙ্কার চেয়ে নিউজিল্যান্ড এগিয়ে সেটা বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই।

ক্রাইস্টচার্চের কনকনে হাওয়ায় লঙ্কান বোলারদের পরীক্ষা নিয়ে কিউইরা চড়েছে বসেছে রানের পাহাড়ে। টসে হেরে ব্যাটিংয়ে নেমেও ব্যাটসম্যানদের মুগ্ধ করা পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে ৩৩১ রানের বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

কিউই ব্যাটসম্যানদের ব্যাট আজ দারুণভাবেই খুশি। তবে কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম আর কেন উইলিয়ামসনের তিনটি ইনিংসকে আলাদা করতেই হচ্ছে। অ্যান্ডারসন মাত্র ৪৫ বলে খেলেছেন ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস। ম্যাককালামের ৬৫ এসেছে মাত্র ৪৯ বলে আর উইলিয়ামসন তার স্বভাবসুলভ ব্যাটিংয়ে খেলেন ৫৭ রানের ঝকঝকে এক ইনিংস।

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানো শ্রীলঙ্কাকে বল হাতে অন্যরকম কিছু ঘটিয়ে ফেলার সুযোগটাই দেয়নি নিউজিল্যান্ড। ইনিংসের শুরু থেকেই লঙ্কান বোলিংয়ের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই কিউই ওপেনার।

উদ্বোধনী জুটি থেকে আসে ১১১ রান। এটি বিশ্বকাপে নিউজিল্যান্ডের ২০তম পঞ্চাশোর্ধ উদ্বোধনী জুটি। ইনিংসের অষ্টম ওভারে ম্যাককালালাম মালিঙ্গার এক ওভার থেকে তুলে নেন ২২ রান। ম্যাককালাম আর গাপটিলের উদ্বোধনী জুটি ভাঙার পর লঙ্কানরা ম্যাচে ফেরার সুযোগ তৈরি করলেও তাদের সে সুযোগ দেননি নিউজিল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা।

তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন ও টেলর যোগ করেন ৫৭ রান। ৫ম উইকেট জুটিতে অ্যান্ডারসন আর গ্র্যান্ট এলিয়ট ৬৫ আর ষষ্ঠ উইকেট জুটিতে লুক রঙ্কিকে সঙ্গে নিয়ে অ্যান্ডারসন আরও ৭৫ রান যোগ করলে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল দু’জন ছিলেন সুরাঙ্গা লাকমাল ও জীবন মেন্ডিস। এরা দু’জনেরই দুটি করে উইকেট তুলে নেন। নুয়ান কুলাসেকেরা ও রঙ্গনা হেরাথ তুলে নিয়েছেন একটি করে উইকেট। সূত্র: স্টার স্পোর্টস-৪।

শ্রীলঙ্কা একাদশ

অ্যাঞ্জেলো ম্যাথুজ, তিলকরত্মে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, দিমুথ করুরারাত্নে, জীভান মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ।

নিউজিল্যান্ড একাদশ

ব্রেন্ডন ম্যাকালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, লুক রঞ্চি ও রস টেইলর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ