জার্মান বুন্দেস লিগা ম্যাচে, কষ্টার্জিত জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। মেইঞ্জকে ৪-২ গোলে হারিয়েছে তারা। তবে হারলেও, পয়েন্ট তালিকায় ডর্টমুন্ডের উপর রয়েছে মেইঞ্জ। ২১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে মেইঞ্জ আর সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে ডর্টমুন্ড।
ইন্দুনা পার্কে ম্যাচের প্রথম মিনিটে এলকিন সোটের গোলে এগিয়ে যায় মেইঞ্জ। ৪৯ মিনিটে নেভেন সুবোটিকের গোলে সমতায় ফেরে বরুশিয়া। ৫৫ মিনিটে বিরতি থেকে ফিরে মার্কো রিউসের গোলে ব্যবধান দ্বিগুন করে বরুশিয়া।
এবারও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। একমিনিট পরেই, উইনুসের গোলে আবারো সমতায় মেইঞ্জ। তবে ৭১ ও ৭৮ মিনিটে আরো দুটি গোল হলে, ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন কপ্লের শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: