অ্যাডিলেইড ওভালে বিশ্বকাপের সুপার হাইভোল্টেজ ম্যাচে ব্যাট বলের লড়াইয়ে পাকিস্তানকে ৩০১ রানের টার্গেট দেয় ভারত। খেলতে নেমে পাকিস্তান ৪৭ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রানের পাহাড় তোলে ভারত। সেঞ্চুরি করেন বিরাট কোহলি। পাকিস্তানের পক্ষে সোহাইল খান নেন ৫ উইকেট।
অ্যাডিলেইড ওভালে বিশ্বকাপের সুপার হাইভোল্টেজ ম্যাচে ব্যাট বলের লড়াইয়ে পাকিস্তানকে ৩০০ রানের টার্গেট দেয় ভারত। মাত্র ২২৪ রানে গুটিয়ে যায় তারা।
বিরাট কোহলি ও শেখর ধাওয়ানের অনবদ্য জুটিতে ভারত পাহাড় সমান রান দাঁড় করাতে সক্ষম হয়।
বিশ্বকাপ অভিষেকে শেখর ধাওয়ানের ৭৬ বলে ৭৩ রান করে মেজবাউল হকের কাছে রান আউট হন আরো কোহলি ১২৬ বলে ১০৭ রান করে সোহেল খানের বলে ওমর আকমলের কেচ আউট হন।
এ আগে অ্যাডিলেইড ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক ধোনি। ভারতের পক্ষে ব্যাটিং ওপেন করেন শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। পাকিস্তানের প্রথম ওভারটি করার দায়িত্ব নেন মোহাম্মদ ইরফান। দলীয় ৩৪ রানে ওপেনার রোহিত শর্মা আউট হলেও দলকে এগিয়ে নিয়ে যান শিখর ধাওয়ান ও বিরাট কোহলি, দুই জনই পান ফিফটির দেখা।
শেখর ধাওয়ান ৭৬ বলে ৭৩ রান করে মেজবাউল হকের কাছে রান আউট হয়ে যান। কোহলি ১২৬ বলে ১০৭ রান করে সোহেল খানের বলে ওমর আকমলের কেচ আউট হন। পরে ব্যাট করতে নামেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি ভারত রান দাঁড় করান ২৮৪ রান। পরে রায়না করেন ৫৬ বলে ৭৪ রান করে সোহেল খানের বলে কেচ আউট হন।
রায়না আউট হবার পর ধোনির সঙ্গে জুটি করে জাদেজা। তবে ধোনি ১৩ বলে ১৮ রান এবং জাদেজা ৫ বলে ৩ রান করে আউট হলে ভারতের রানের গতি কমে আসে। পরে আসিন ও সামি মিলে দলীয় ৩০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
ভারত একাদশ : মহেন্দ্র সিং ধোনি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা, উমেশ যাদব।
পাকিস্তান একাদশ : আহমেদ শেহজাদ, ইউনুস খান, হারিস সোহেল, মিসবাহ উল হক, উমর আকমল, সোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, সোহেল খান এবং ওয়াহাব রিয়াজ।