হ্যামিলটনে ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪০ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪৮.২ ওভারে ২৭৭ রানে সবকটি উইকেট হারিয়ে নিজেদের গুটিয়ে নেয় জিম্বাবুয়ে। আর এদিকে জয় দিয়েই মিশন শুরু করল দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৬২ রানে হারায় প্রোটিয়ারা।
টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড মিলার ও জেপি ডুমিনির জোড়া শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে দ. আফ্রিকা। জবাবে ৪৮.২ ওভারে ২৭৭ রানে সবক'টি উইকেট হারায় জিম্বাবুয়ে।
'বি' গ্রুপের এ খেলায় নিউজিল্যান্ডের হ্যামিল্টনে আফ্রিকার প্রতিবেশি এদেশ দুটির খেলা শুরু হয় রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায়। আসরের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।
চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১০ রানের মাথায় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দ.আফ্রিকা। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ডেভিড মিলার ও জেপি ডুমিনির জোড়া শতকে আসে ২৫৬ রান।
ডুমিনি ৯৭ বলে ১০৪ রান ও মিলার ৮১ বলে করেন ১০০ রান। শেষ পর্যন্ত ডুমিনি ১০০ বলে ১১৫ রান ও মিলার ৯২ বলে ১৩৮ রান করে অপরাজিত থাকেন।
এর আগে চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১০ রানের মাথায় প্রোটিয়াদের ইনিংসে প্রথম আঘাত হানেন চাতারা। কুইন্টন ডি কককে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরান তিনি। পরে দলীয় ২১ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার হাশিম আমলা। তাকে ব্যক্তিগত ১১ রানে বোল্ড আউট করেন তিনাশে পানিয়াঙ্গারা।
এরপর ফাফ ডু প্লেসিসকে ফেরান জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরা। উইকেটের পেছনে ব্রেন্ডন টেইলরের হাতে ধরা পড়ার আগে ডু প্লেসিস করেন ২৪ রান।
দলীয় ৮৩ রানের মাথায় কামুনগোজির বলে ক্রেইজ অরভিনের তালুবন্ধি হয়ে সাজঘরে ফেরেন ডি ভিলিয়ার্স। আউট হওয়ার আগে তিনি ৩৬ বলে একটি করে চার ও ছয়ে করেন ২৫ রান।
মাত্র ৮৩ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যান ডি কক, আমলা. ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিসকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় প্রোটিয়ারা।
এরপর দলের হাল ধরেন ডুমিনি ও মিলার; ২৫৬ রানের জুটি গড়ে দলকে চাপের মুখ থেকে টেনে ধরেন। ডুমিনির ১০০ বলে ১১৫ রানের ইনিংসটি সাজান ৯টি চার আর তিনটি ছয়ে। আর তার সঙ্গী মিলার ৭টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়ে ৯২ বলে ১৩৮ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট নেন তিনাশে পানিয়াঙ্গারা, তেন্দাই চাতারা, এলটন চিগুম্বুরা এবং তাফাজ্জা কামুনগোজি।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
এবি ডি ভিলিয়ার্স , হাশিম আমলা , কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, ফারহান বেহারদিন, ভারনন ফিল্যান্ডার এবং ডেল স্টেইন।
জিম্বাবুয়ে স্কোয়াড:
এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, তেন্দাই চাতারা, চামু চিভাভা, ক্রেইজ আরভিন, তাফাজ্জা কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর এবং শেন উইলিয়ামস।