স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভোকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেছেন ইসকো ও করিম বেনজেমা। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে গ্যালাক্টিকোরা।
সান্তিয়াগো বার্নাবুতে, ম্যাচের ২৩ মিনিটে লিড নেয় লস ব্লাঙ্কোরা। আলভারো আলবেলোয়ার সহায়তায় রিয়ালকে এগিয়ে নিয়ে যান স্পেনের মিডফিল্ডার ইসকো।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় স্কোরশীটে নাম লেখান এই ফ্রেঞ্চ তারকা।
শেষ পর্যন্ত দেপোর্তিভোর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: