খেলা

বিশ্বকাপের মাঠে আগামীকাল নামছে মাশরাফি বাহিনী

মুশফিক বাহিনী
মুশফিক বাহিনী

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল- বুধবার আফগানিন্তানের সঙ্গে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার সকাল সাড়ে ৯টায় ক্যানবেরার, মানুকা ওভাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে খেলা। এ ম্যাচকে ঘিরে উৎকন্ঠা এশিয়ার দুই দেশের কোটি ক্রিকেট সমর্থকদের।

কোয়ার্টার ফাইনালে উঠতে হলে শুরুটা ভাল করতে হবে টাইগারদের। বাংলাদেশ দল তাই এ ম্যাচে জয় পেতে মরিয়া। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে আফগানিস্তান। দলটির অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশকে সমীহ করলেও তারা লড়াই করবেন জয়ের জন্য।

বিশ্বকাপের শুরুটা ভাল করতে চান বাংলাদেশের কোচ হাথুরাসিংহের শিষ্যরা। এ ম্যাচের আগে নেটে তাই ৩ ঘণ্টার কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ শিবির। একাদশে তিন পেসারের মধ্যে অধিনায়ক মাশরাফির সঙ্গী হতে পারেন, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

তিন নম্বরে মুমিনুলের জায়গায় নামতে পারেন সৌম্য সরকার। ক্যানবেরার মানুকা স্টেডিয়াম বেশ বড়। ফলে টাইগার স্পিনারদের উড়িয়ে মারতে বেগ পেতে হবে আফগান ব্যাটসম্যানদের। সেক্ষেত্রে বিশ্বকাপে অভিষেক হতে পারে তাইজুল ইসলাম অথবা আরাফাত সানির।

বাংলাদেশকে সমীহ করলেও, টাইগারদের বিপক্ষে জয়ের জন্যই খেলবে আফগানিস্তান। তাদের টপ অর্ডারে রান পাচ্ছেন উসমান গনি, নওরোজ মঙ্গল, আসগর স্ট্যানিকজাইরা। ইনজুরির শঙ্কায় থাকলেও অনুশীলন করতে দেখা গেছে মিডিয়াম ফাস্ট বোলার শাপুর জাদরানকেও। মাঠের লড়াইয়ের উত্তাপটা টের পাওয়া গেছে মাঠের বাইরেও। ১৫ হাজার টিকেটের মধ্যে ১২ হাজার বিক্রি হয়ে গেছে ম্যাচের তিনদিন আগেই। টিকেট পেতে হট্টগোলও হয়েছে দর্শকদের মাঝে।

১৯৯৯ থেকে শুরু করে বিশ্বকাপে এ পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। অন্যদিকে ক্রিকেটের মেগা ইভেন্টে সবে মাত্র অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের।

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের, ৬টি ম্যাচ খেলার পর বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের সংখ্যা গিয়ে ঠেকবে ৩০০তে। অন্যদিকে, আফগানিস্তান এ পর্যন্ত খেলেছে ৪৫টি আন্তর্জাতিক ওয়ানডে। তাই বলাই যায়, আফগানিস্তান থেকে কাগজে-কলমেও এগিয়ে রয়েছে বাংলাদেশ।

তারপরও, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে নিয়ে যে কিছুটা হলেও শঙ্কিত হতে হচ্ছে বাংলাদেশ শিবিরকে। কারণটা, গত বছরের এশিয়া কাপ। আফগানিস্তানের বিপক্ষে সে ম্যাচে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ।

নিজেদের মাঠে-ঘরের দর্শকদের সামনে পরে অবশ্য আফগানদের হারিয়েছিল বাংলাদেশ টিটোয়েন্টি বিশ্বকাপে। তবে তাতেও যে এশিয়া কাপে সেই হারের ক্ষতটা শুকোয়নি টাইগারদের।

সাকিব-তামিম-মুশফিকদের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে লড়াই ছাড়া বিকল্প নেই আফগানিস্তানের। আবার টেস্টখেলুড়ে দেশ হিসিবে আইসিসির সহযোগী একটি দেশের বিপক্ষে জয়টাই যে একমাত্র লক্ষ্য বাংলাদেশের। তাই ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় এশিয়ার দুই দেশের কোটি সমর্থকরা তাকিয়ে আছে এ ম্যাচের দিকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ