তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে রোনালদো ও মার্সেলোর গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব শালকে জিরো ফোর কে ২-০ গোলে হারিয়েছে তারা।
শালকের মাঠে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রোনালদোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। এটি চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ তারকার ৫৮ তম গোল।
বিরতির পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর গোলে ২-০ ব্যবধানের জয় পায় গেলোবারের চ্যাম্পিয়নরা। এটি টুর্নামেন্টে রিয়ালের টানা দশম জয়।
এর আগে ২০১৩ সালে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে বায়ার্ন মিউনিখ। লিগের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সুইস ক্লাব বাসেল ও এফসি পোর্তো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: