ক্রিকইনফো'র বর্ষসেরা টেস্ট ব্যাটিং পারফর্মেন্স অ্যাওয়ার্ড জিতেছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। আর বর্ষসেরা টেস্ট বোলিং অ্যাওয়ার্ড পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন।
গেলো বছর ভারতের বিপক্ষে ওয়েলিংটনে ৩০২ রানের ম্যাচ বাঁচানো ইনিংসের জন্য বর্ষসেরা টেস্ট ব্যাটিং পারফর্মেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ম্যাককালাম। আর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৮ রানে ৭ উইকেট শিকার করে বর্ষসেরা টেস্ট বোলিং পারফর্মার হয়েছে মিচেল জনসন।
শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের অতিমানবীয় ইনিংসের জন্য বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফর্মার হয়েছেন ভারতের রোহিত শর্মা। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লাসিথ মালিঙ্গার ৫৬ রানে ৫ উইকেটের ইনিংস পেয়েছে বর্ষসেরা ওডিআই বোলিং পারফর্মেন্স অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে ছিলেন ক্রিকইনফোর জেষ্ঠ্য সাংবাদিক ও সাবেক ক্রিকেটাররা।