ইউরোপা লিগে বেটিকটাসের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। আরেক ম্যাচে, ফিওরেন্তিনার সঙ্গে ১-১ গোল ড্র করেছে টটেনহাম হটস্পার।
অ্যানফিল্ডে, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দু'দলই। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই।
বিরতি থেকে ফিরে আক্রমনাত্বক খেলতে থাকে অলরেডরা। ম্যাচে শেষ হওয়া মাত্র ৫ মিনিট আগে, পেনাল্টি থেকে গোল করে অলরেডদের জয় নিশ্চিত করেন মারিও বালতেল্লি।
আরেক খেলায়, রবার্তো সোলদাদোর গোলে ম্যাচে এগিয়ে যায় টটেনহাম। কিন্তু ৪৬ মিনিটে হোসে মারিয়ার গোলে ১-১ ব্যবধানে ড্র হয় ম্যাচ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: