খেলা

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল পাকিস্তান

 বিপর্যয়ে পাকিস্তান
বিপর্যয়ে পাকিস্তান

বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩১১ রানের টার্গেটে তাড়া করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে পাকিস্তান। মাত্র ১ রানে চার উইকেট হারায় তারা।

খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই নাসির জামসেদ ও ইউনুস খানের উইকেট তুলে নেন জেরম টেইলর।

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পাকিস্তান।

পাকিস্তানের তৃতীয় ওভারে হারিস সোহেলকে সাজঘরে পাঠান জেরম টেইলর। চতুর্থ ওভারে দলীয় এক রানের মাথায় জেসন হোল্ডারের বলে আউট হন আহমেদ শেহজাদ।

হাগলে ওভালে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হওয়া বি পুলের এই ম্যাচটিতে টস জিতে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৩১০ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিং ওপেন করেন ক্রিস গেইল ও ডুয়াইন স্মিথ। পঞ্চম ওভারের শেষ বলে ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইলকে ফেরান মোহাম্মদ ইরফান। দলীয় ১৭ আর ব্যক্তিগত ৪ রান করে ওয়াহাব রিয়াজের তালুবন্দি হন তিনি। এরপর সোহেল খানের বলে হ্যারিস সোহেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার স্মিথও। তিনি করেন ২৩ রান। ক্রিস গেইল, ডোয়াইন স্মিথের পর সাজঘরে ফেরেন মারলন স্যামুয়েলস। হারিস সোহেলের বলে ৫২ বলে ৩৮ রান করে ইয়াসির শাহর তালুবন্দি হন স্যামুয়েলস। দিনেশ রামদিন ৫১ রান সংগ্রহ করে হারিস সোহেলের বলে বিদায় নেন। দলীয় ২৬৬ রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে ৩০ রান সংগ্রহ করে ফিরে যান ড্যারেন স্যামি। লেন্ডন সিমন্স ৫০ রান সংগ্রহ করে রান আউট হয়ে যান। ব্যাট হাতে অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল। তিনি ১৩ বলে সংগ্রহ করেন ৪২ রান।

মোহাম্মদ ইরফান, সোহেল খান ও ওয়াহাব রিয়াজ একটি করে এবং হারিস সোহেল ২ উইকেট লাভ করেন।

পুল বি-তে সাবেক এ দুই বিশ্বচাম্পিয়ন তাদের প্রথম ম্যাচে হারের কারণে, এখনও কোনো পয়েন্টের দেখা পায়নি। তাই উভয় দলের জন্যই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। তাদের প্রথম ম্যাচে পাকিস্তান ভারতের কাছে ব্যাটিং বিপর্যয়ের জন্য এবং ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের কাছে দুর্ভাগ্যজনক ভাবে হেরে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ