ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো দ্যা জেকসদের কাছে পরাজয়ের স্বাদ পেল ম্যান ইউ।
লিবার্টি স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটে আন্দ্রে হেরেরার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দুই মিনিট পরেই কোরিয়ান মিডফিল্ডার সাং ইয়ুং কির গোলে সমতায় ফেরে সোয়ানসি সিটি।
বিরতির পর গোমিসের গোলে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি জয় নিয়ে মাঠ ছাড়ে দ্যা জেকসরা।
আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাত্র ৮ মিনিটে সান্তি কার্জোলার পেনল্টি কিক থেকে এগিয়ে যায় আর্সেনাল।
৪৫ মিনটে অলিভার জিরুদের গোলে ব্যবধান দ্বিগুণ করে গানাররা। তবে ম্যাচের শেষ মুহূর্তে গ্লেন মুরি গোল করলেও পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ক্রিস্টাল প্যালেসকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: