খেলা

স্কটল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে জয় ইংল্যান্ডের

ইংল্যান্ড
ইংল্যান্ড

বিশ্বকাপে টিকে রইলো ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে স্কটল্যান্ডকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে থ্রি লায়ন্সরা। ইংলিশদের দেয়া ৩০৪ রানের টার্গেট, ৪২ ওভার দুই বলে সবক'টি উইকেট হারিয়ে ১৮৪ রানে গুটিয়ে যায় স্কটিশরা।

টস হেরে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার মঈন আলি ও ইয়ান বেলের, ১৭২ রানের পার্টনারশিপে দুর্দান্ত সূচনা করে ইংল্যান্ড। ক্যারিয়ারের ৩৩তম অর্ধশতক তুলে সাজঘরে ফেরেন ইয়ান বেল।

তবে অপরপ্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মঈন। শেষদিকে, ব্লাটারের ২৪ ও মর্গানের ৪৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩০৩ রান তোলে ইংলিশরা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। স্কোর বোর্ডে ১৫০ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে, ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন কটজার। তার ৭১ রান ছাড়া আর কেউ বড় কোন স্কোর করতে না পারায় ১৮৪ রানে অলআউট হয় স্কটল্যান্ড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ