ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডের সঙ্গে ড্র করেছে টটেনহাম হটস্পার। আরেক ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে জয়ে পেয়েছে লিভারপুল।
হোয়াইট হার্ট ল্যানে ওয়েস্টহাম ইউনাইটেডকে আতিথেয়তা দেয় টটেনহাম হটস্পার। ২২ মিনিটে চিকহ'র গোলে লিড পায় স্বাগতিকরা।
বিরতির পর সাকোর গোলে ব্যবধান দ্বিগুণ করে টটেনহাম। তবে ৮১ মিনিটে ড্যানী রোসের গোলে ব্যবধান কমায় ওয়েস্টহাম ইউনাইটেড। ম্যাচের শেষ মুহূর্তে হ্যারী কেন গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম।
আরেক ম্যাচে, সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের ৩ মিনিটে ফিলিপ কোতিনহো ও ৭৩ মিনিটে রাহেম স্টার্লিং গোল করলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: