খেলা

আসছেন আল-আমিন, যাচ্ছেন শফিউল

আল-আমিন+শফিউল
আল-আমিন+শফিউল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল থেকে বাদ পড়া পেসার আল-আমিনের জায়গায় খেলতে যাচ্ছেন আরেক পেসার শফিউল ইসলাম। সোমবার অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন আল-আমিন

এদিকে, আজ রাত ১০ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন শফিউল।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলবোর্নে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের ম্যা নেজার খালেদ মাহমুদ সুজন।

খালেদ মাহমুদ বলেন, আল-আমিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠার পর তার পরিবর্তিত খেলোয়াড় চেয়ে আইসিসির কাছে আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে আজ আইসিসির টেকনিক্যাল কমিটি আল-আমিনের জায়গায় শফিউলকে বাংলাদেশ দলে নেয়ার অনুমোদন দেয়।

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় শফিউলের। এ পর্যন্ত ৫২টি ওয়ানডে খেলে ৫৮ উইকেট নেয়া শফিউল ২০১১ সালের বিশ্বকাপের দলে ছিলেন। সেবার ৬ ম্যাচে ৬ উইকেট নেয়ার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে ব্যাট হাতেও ভাল করেন এ পেসার।

গত ১৯ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গভীর রাতে হোটেলে ফেরেন আল-আমিন। এ ঘটনায় টিম ম্যানেজমেন্ট তাকে জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

২০১৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁ রাখা আল-আমিন এ পর্যন্ত ১১টি একদিনের ম্যাচ খেলেছেন। বিশ্বকাপ দলে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ