মেলবোর্নে অনুশীলনের সময় হাতের আঙ্গুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে তাকে।
চেকআপের পর বোঝা যাবে, মুশফিকের চোট কতটা গুরুতর। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম এ ম্যাচে খেলতে না পারলে উইকেটের পেছনে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।
বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংয়ের অন্যতম আস্থার প্রতীক মুশফিক। বিশ্বকাপের প্রথম ম্যাচে, আফগানিস্তানের বিপক্ষে ৭১ রান করেছিলেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: