খেলা

ম্যানচেস্টার সিটিকে হারালো বার্সেলোনা

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬'র প্রথম লেগের ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে বার্সেলোনা এবং বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুভেন্টাস।

এত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শুরুতেই বার্সেলোনাকে লিড এনে দেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বিরতির আগে জর্ডি অ্যালবার সঙ্গে চমৎকার বোঝাপড়ায় আরো একবার স্কোর করেন সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে ডেভিড সিলভার সহায়তায় এক গোল শোধ করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

আরেক ম্যাচে, কার্লোস তেভেজের গোলে ইয়ুভেন্টাস লিড নিলেও খেলায় সমতা ফেরান বরুশিয়া ডর্টমুন্ডের মার্কো রিউস। তবে, বিরতির আগেই আলভারো মোরাতার গোলে ২-১ ব্যবধানের জয় পায় তুরিনের ওল্ড লেডিরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ