খেলা

লঙ্কানদের মোকাবেলায় প্রস্তুত টাইগাররা

বাংলাদেশ-শ্রীলঙ্কা
বাংলাদেশ-শ্রীলঙ্কা

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মোকাবেলা। বিশ্বের অন্যতম সেরা এ মাঠে লঙ্কানদের খেলার অনেক অভিজ্ঞতা আছে তবে টাইগাররা এবারই প্রথম খেলবে। পরের রাউন্ডে যেতে এ ম্যাচে বাংলাদেশকে হারাতেই হবে শ্রীলঙ্কাকে।

তবে টাইগার কাপ্তান মাশরাফি এ ম্যাচ জিততে চান। শ্রীলঙ্কাকে হারাতে পারলে শেষ আটে উঠার লড়াইয়ে টাইগাররা অনেকটাই এগিয়ে যাবে। এশিয়ার এই দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

প্রথমবারের মত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলবে বাংলাদেশ। যে মাঠে ১৯৮৫ সাল থেকে খেলার অভিজ্ঞতা রয়েছে লঙ্কানদের। এমসিজিতে ১৭টি ওয়ানডে খেলেছে শ্রলীংকা।

সে মাঠেই অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন দলের ব্যাটিং ভরসা মুশফিকুর রহিম। তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে আঘাত গুরুতর নয়। খেলতে পারবেন মুশফিক।

আফগানিস্তানের সঙ্গে ম্যাচে ব্যাটিংয়ে প্রথম দিকে উইকেট হারালেও সামলে নিয়েছিলেন সাকিব-মুশফিক। শ্রীলঙ্কার মত বড় দলের বিপক্ষে ভুল শোধরানোর সুযোগ খুব কম।

লঙ্কানদের বর্তমান পারফর্মেন্স আহামরি নয়। বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের সঙ্গে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে গেছে ৪-২ ব্যবধানে। বিশ্বকাপে প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে হেরেছে তারা।

দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান লঙ্কানদের সঙ্গে পেরে ওঠেনি কেবলই অভিজ্ঞতার অভাবে। সে ম্যাচে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন মাহেলা জয়াবর্ধনে। নিজের ৪০০তম ম্যাচে বিপদজনক হয়ে উঠতে পারেন কুমার সাঙ্গাকারাও।

লঙ্কানদের বর্তমান পারফর্মেন্স যেমনই হোক বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভাল খেলে তারা। ওয়ানডেতে ৩৭ বারের দেখায় ৩২টিতেই জয় তাদের। টাইগাররা জিতেছে ৪টি ম্যাচ।

বিশ্বকাপের দুবারের দেখায় দুবারই বাংলাদেশকে হারিয়েছে দিয়েছে শ্রীলঙ্কা।

৩ পয়েন্ট নিয়ে টেবিলে সুবিধাজনক অবস্থানে মাশরাফি বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও বেঁচে থাকবে কোয়ার্টার ফাইনালে খেলার আশা। চাপবিহীন বাংলাদেশ দলের সামনে তাই সুযোগ ম্যাথিউস বাহিনীকে হারিয়ে এমসিজিকে নিজেদের পছন্দের ভেন্যু করে নেয়ার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ