খেলা

জয় পেলো আয়ারল্যান্ড

 আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেলো আয়ারল্যান্ড। সেইসঙ্গে নিজেদের দুটি ম্যাচে জিতেই, কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে রইলো আইরিশরা। ব্রিসবেনে, বিশ্বকাপের পুল ‘বি’ ম্যাচে, ২৭৯ রানের টার্গেট ৪ বল হাতে রেখে টপকে যায় পোটারফিল্ড বাহিনী।

বিসব্রেনের গ্যাবা গ্রাউন্ডে প্রথমবারের মত ওয়ানডেতে মুখোমুখি আয়ারল্যান্ড ও আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো আইরিশরা এই ম্যাচে ফেভারিট ছিল আরব আমিরাতের বিপক্ষে।

টস হেরে ব্যাট করতে নেমে, ভালো শুরু করেন সংযুক্ত আরব আমিরাতের দুই ওপেনার আমজাদ আলী ও বেরেঙ্গার। দলীয় ৪৯ রানে বেরেঙ্গার সাজঘরে ফিরলে ভাঙ্গে উদ্বোধনী জুটি। তার ব্যাট থেকে আসে ১৩ রান।

আরেক ওপেনার আমজাদ আলী আউট হন ৪৫ রান করে। ৫৩ রানে ২ উইকেট হারায় আরব আমিরাত। এরপরই আমিরাতকে চেপে ধরে আইরিশ বোলাররা। আমিরাতও হারাতে থাকে একের পর এক উইকেট।

মিডল অর্ডারে পরিস্থিতি কিছুটা সামাল দেন খুররাম খান। তবে ৩৬ রান করে তিনি বিদায় নিলে, ১৩১ রানে ৬ উইকেট হারায় আরব আমিরাত।

তবে দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন শাইমান আনোয়ার। দেখেশুনে খেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। সঙ্গে আমজাদ জাভেদ করেন ৪২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে, ৯ উইকেটে ২৭৮ রান করে সংযুক্ত আরব আমিরাত।

জবাব দিতে নেন শুরুতেই হোচট খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারেই চার রানের মাথায় প্যাভেলিয়নের পথে হাটেন স্টারলিং। তবে সে ধাক্কা সমলে নেন পোটারফিল্ড ও এড জয়েস। তাদের ৬৮ রানের জুটিতে ম্যাচে ফেরে আইরিশরা।

অবশ্য আবারো ভাঙ্গন ধরে ব্যাটিং শিবিরে। দলীয় ৭২ রানে জয়েস বিদায় নেয়ার পর ২৫ রানের মধ্যে আরো দুই উইকেটের পতন হয় আয়ারল্যান্ডের। স্কোর দাড়ায় ৪ উইকেটে ৯৭।

তবে ত্রাতা হয়ে আসেন গ্যারি উইলসন। প্রথমে অ্যান্ডি বালবিরনি এবং এরপর কেভিন ও ব্রায়ানের সঙ্গে জুটি গড়ে জয়ের আশা বাচিয়ে রাখেন তিনি।

৪৮ তম ওভারে উইলসন ৮০ রান করে আউট হলেও, ততক্ষনে ম্যাচ চলে যায় আইরিশদের দখলে। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখে ২ উইকেটের জয় তুলে নেয় আয়ারল্যান্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ