তৃতীয় নিউজিল্যান্ড ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেম খেতাবে ভূষিত হলেন সাবেক কিউই অধিনায়ক মার্টিন ক্রো।
অকল্যান্ডে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের দিন মার্টিন ক্রোর হাতে হল অব ফেমের ক্যাপ তুলে দেন আইসিসির ডিরেক্টর এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস।
এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটার হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন স্যার রিচার্ড হ্যাডলি এবং ড্যাবি হকলি। মার্টিন ক্রো হলেন আইসিসির হল অব ফেম খেতাব জেতা ৭৯তম ক্রিকেটার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: