খেলা

সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যান ইউ

ম্যান ইউ
ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেছেন ইংলিশ তারকা ওয়েইন রুনি। এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।

ওল্ড ট্রাফোর্ডে, শুরু থেকেই, সান্ডারল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যান ইউ। তবে, প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করে রেড ডেভিলরা।

বিরতির পর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ওয়েইন রুনি। ৮৪ মিনিটে, ব্যবধান দ্বিগুন করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা। এ জয়ে ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আর্সেনালকে পেছনে ফেলে, তৃতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ