খেলা

গ্রানাডাকে ৩-১ গোলে হারালো বার্সা

বার্সা
বার্সা

স্প্যানিশ লা লিগায় গ্রানাডাকে ৩-১ গোলে হারিয়েছে জায়ান্ট বার্সেলোনা। এ জয়ে লিগ লিডার রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমালো কাতালানরা। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বার্সা।

অ্যাওয়ে ম্যাচে ইভান রাকিটিচের গোলে খেলায় এগিয়ে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। রাকিতিচের সহায়তায় বল জালে জড়ান এই উরুগুয়ের স্ট্রাইকার।

তবে চার মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন গ্রানাডার ফ্র্যান রিকো। ৭০ মিনিটে, লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায়, স্কোরশিটে নাম লেখান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

নির্ধারিত সময় শেষে, গ্রানাডাকে ৩-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ