খেলা

ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা

 শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা

ওয়েলিংটনে পুল এ'র ম্যাচে, ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ইংলিশদের দেয়া ৩১০ রানের টার্গেট তাড়া করতে নেমে, থিরিমান্নে ও সাঙ্গাকারার অনবদ্য সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় লঙ্কানরা। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা কুমার সাঙ্গাকারার হাতে।

ওয়েলিংটনে, টস জিতে ব্যাট করতে নেমে, ভালো শুরু করেন ইংল্যান্ডের মঈন আলী ও ইয়ান বেল। দশম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় ৬২ রানে, সাজঘরে ফেরেন মঈন আলী। এরপর গ্যারি ব্যালান্স ও বেল বিদায় নিলে, ১০১ রানে ৩ উইকেট হারায় ইংলিশরা।

তবে, জো রুটের ১২১ রানের সুবাদে, নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৯ রান করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে দুর্দান্ত সূচনা করে শ্রীলঙ্কার থিরিমান্নে ও দিলশান। তাদের ১০০ রানে জুটি ভাঙেন মঈন আলী।

ব্যক্তিগত ৪৪ রানে দিলশান বিদায় নিলেও, সেঞ্চুরি পূরণ করেন থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারা।

শেষ পর্যন্ত, থিরিমান্নের ১৩৯ ও সাঙ্গাকারার ১১৭ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ