ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোল হারিয়েছে আর্সেনাল। এ জয়ে লিগ টেবিলে ২৭ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে গার্নাররা।
এমিরাটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই, এগিয়ে যাওয়া সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় আর্সেনাল। তবে ম্যাচের ৩৯ মিনিটে ওলিভার জিরুদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফলে টানা চার ম্যাচে চারটি গোল করেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। সেইসঙ্গে গার্নারদের জার্সি গায়ে ৫৮টি গোল করেন জিরুদ।
ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে টমাস রসিসকি, গোল করলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: