আবারো ১১ বছর পর ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই'য়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জগমোহন ডালমিয়া। সোমবার চেন্নাইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় তাকে নতুন সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।
শরদ পাওয়ার পূর্বাঞ্চল থেকে প্রার্থী দিতে না পারায় রোববারই পরিস্কার হয়ে গিয়েছিলো বিনা প্রতিদ্বন্দিতায় জয় পেতে যাচ্ছেন ডালমিয়া। বোর্ডের সচিব পদে থেকে গেছেন সঞ্জয় পাটেল।
এছাড়াও নতুন করে সচিব হয়েছেন অনুরাগ ঠাকুর। যুগ্ম সচিব পদে নির্বাচিত হয়েছেন অমিতাভ চৌধুরী, নতুন কোষাধ্যক্ষ হয়েছেন অনিরুধ চৌধুরী। আর সহ-সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সি কে খান্না ও টি সি ম্যাথিউজের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: