আইসিসির প্রকাশিত নতুন র্যা ঙ্কিংয়ে ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় দুইয়ে নেমে গেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান।
দিলশান ৪০৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছেন। শেষ ৫ ওয়ানডেতে ৩১০ রান ও ৪ উইকেট শিকার করেছেন তিনি।
এদিকে, ৩৯৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব আল হাসান। শেষ ৫টি ওয়ানডেতে ব্যাট হাতে ১৪৯ রান করার পাশাপাশি ৮ উইকেট শিকার করেছেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার।
এরপরের স্থানে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: